বার্মিংহামে উইকএন্ড মাদারাসার বার্ষিক এওয়ার্ড ও পুরস্কার বিতরণী

Published: 7 March 2022

সংবাদদাতা :

যুক্তরাজ্যের বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে পরিচালিত উইকএন্ড মাদরাসার বার্ষিক এওয়ার্ড ও পুরস্কার বিতরণী মাহফিল গত ৬ মার্চ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হ্যান্ডস ওয়ার্থ জামে মাসজিদ ও ইসলামিক সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাস্টার আব্দুল মুহিত।

বার্মিংহাম হ্যান্ডস ওয়ার্থ ইসলামিক সেন্টারের শিক্ষক মোঃ ফাহিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের সার্বিক তত্ত্বাবধান ও পুরস্কার বিতরণ করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান ও সেন্টারের খতিব ও বিশিষ্ট ইসলামিক স্কলার প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। ছাত্রছাত্রীদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, সুললিত কণ্ঠের নাশিদ এবং ইংরেজিতে ইসলামিক বক্তব্য উপস্থিত দর্শকবৃন্দকে মুগ্ধ করে তুলে।

মাহফিলে বক্তব্য রাখেন বার্মিংহাম লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টার ও জামে মাসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলতাফুর রহমান, মাওলানা আব্দুল মুনিম ও মোঃ শাহির উদ্দিন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এমদাদ হোসাইন, হাজী আলা উদ্দিন, হাজী বেলাল উদ্দিন, হাফিজুর রহমান ও খলিলুর রহমান প্রমুখ।
পরিশেষে, বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।