মরহুএড.জাহেদ’র পরিবারের পাশে বিএনপি নেতা আজমল বক্ত চৌধুরী সাদেক
প্রেস বিজ্ঞপ্তি :

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি প্রবীণ আইনজীবী মরহুম এড.জাহেদ আহমদ এর পরিবারের খোঁজ খবর নিতে পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজমল বক্ত চৌধুরী সাদেক। তিনি রবিবার (৬ইমার্চ) রাত আটটার সময় মরহুম এড.জাহেদ আহমদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
পরিবারের সাথে সাক্ষাৎকালে বিএনপি নেতা আজমল বক্ত চৌধুরী সাদেক বলেন, মরহুম এড. জাহেদ আহমদ আমাদের বিএনপির রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ভূমিকা পালন করেন। তিনি নিরবে নিভৃতে দল ও দেশের জন্য কাজ করে গেছেন। আমরা শ্রদ্ধাভরে তাহার অবদানকে স্মরণ করি এবং একই সাথে তাহার রুহের মাগফেরাত কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সোলেমান হোসেন, যুবদলনেতা হাবিবুর রহমান রুমেল , সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ ও মরহুমের পুত্র ব্যাংক কর্মকর্তা জিসান আহমদ।




