সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২১ মার্চ

Published: 7 March 2022

সিলেট অফিস :


সিলেট জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। একই সাথে কাউন্সিল আয়োজেনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী ২১ ই মার্চ জেলা বিএনপির কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। স্থান ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে।
সোমবার বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলার আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির যেসব ইউনিটে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। তাদেরকে আগামী ১২ মার্চের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সবার ছবি ও জাতীয় পরিচয়পত্র সহ কমিটির তালিকা জেলা আহ্বায়ক বরাবরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া সভায় বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে সৃষ্ট সঙ্কট সমাধানের লক্ষ্যে বুধবার জেলা বিএনপির প্রতিনিধিদের সাথে উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মইনুল হক চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম।