‘শেখ হাসিনাকে হত্যা করে দেশকে পাকিস্তানের কনফেডারেশন বানাতে চায়’
মৌলভীবাজার প্রতিনিধি :

জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ বলেছেন, যারা জয় বাংলা স্লোগানকে বাংলাদেশ জিন্দাবাদে পরিণত করেছিলো, যারা বাঙালি জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদে পরিণত করেছে তারাই এখন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। কারণ তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে দেশকে পাকিস্তানের কনফেডারেশন করতে চায়।
তিনি গত রোববার (৬ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হলে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুন নূরের জীবন কাহিনিভিত্তিক গ্রন্থ ‘মুক্তি সংগ্রামী এক বীরের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলের সভাপতিত্বে অনুষ্ঠোনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুন নূর, লেখক ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ শাহেদ আলী, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, লেখক মো. ফযছল আলম, কবি পুলক কান্তি ধর, কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথী পাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।




