ব্রিটিশ এম্পায়ার মেডেল গ্রহণ করলেন ইমরান চৌধুরী
পোস্ট ডেস্ক :

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক প্রবর্তিত ‘ব্রিটিশ এম্পায়ার মেডেল’ সম্মাণনা এওয়ার্ড সমাজকল্যানমূলক কাজের স্বীকৃতি স্বরূপ নর্দাম্পটন কাউন্টি কাউন্সিলর ইমরান আহমেদ চৌধুরী গ্রহণ করেছেন। সম্প্রতি নর্থহ্যাম্পটন কাউন্টি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তুলে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
ইমরান আহমেদ চৌধুরী ২০২০ সালের নববর্ষে রাণীর দেয়া এই সম্মাণনা লাভ করেন।
অনুষ্ঠানে নর্থহ্যাম্পটন কাউন্টিতে রানীর প্রতিনিধি লর্ড লেফট্যানান্ট রানীর পক্ষ থেকে এই মেডেলটি আনুষ্ঠানিকভাবে ইমরান চৌধুরীর হাতে তুলে দেন।
ব্রিটেনে বসবাসকারী এই প্রথম কোন বাংলাদেশি এই ধরনের সম্মাননা পেলেন।
তাঁর সাইটেসনটি (দৃষ্টান্তরূপ উল্লেখ)ও ছিল অত্যন্ত ভিন্ন ধরনের। তাঁর এই পদক পাবার অন্যতম কারন যে তিনি গত এক দশকেরও অধিক সময় ধরে সকল ইথনিক এবং মেইনইস্ট্রিম কমিউনিটি সংমিশ্রণ এবং সংসক্তি’র জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, মুসলিম এবং অন্যান্য ইথনিক গ্রুপের যুবক, যুবতিদের আর্মি, পুলিশ, নেভিতে যোগদান করার জন্য বিভিন্ন অঞ্চলে রিক্রুটমেন্ট ইভেন্ট আয়োজনে ও উদ্বুদ্ধকরণে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। ইমরান চৌধুরী তরুণ সম্প্রদায়কে লেখাপড়া সহ চরিত্র গঠন এবং ক্যারিয়ার গাইডেন্স দিয়ে থাকেন। তাদের উচ্চশিক্ষায় সহায়তা করে থাকেন সকল সময়। তিনি অতীব কর্মঠ একজন কমিউনিটি ব্যক্তিত্ব, যিনি নিরলসভাবে একটি সুসংহত সমাজ প্রতিষ্ঠার নিমিত্তে নিবেদিত প্রাণ।
বৈশ্বিক মহামারীর জন্য উক্ত সমাবর্তন অনুষ্ঠানটি বিলম্বিত হয়। চৌধুরী স্বপরিবারে এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে লর্ড লেফটেন্যান্ট জেমস সন্ডারস ওয়াটসন তাঁকে রাজকীয় নিয়ম এবং অনুষ্ঠান নীতিমালা পালন করে মেডেলটি প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থহ্যাম্পটনশ্যায়ারের হাই শেরিফ মিসেস এমান্ডা লোউথার এবং কাউন্টী কাউন্সিলর এবং নর্থহ্যাম্পটনের প্রাক্তন মেয়র ব্রায়ান সার্জেন্ট ।
চৌধুরী (লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত – বাংলাদেশ আর্মি) একজন বীর মুক্তিযোদ্ধা মেজর (এডি) ফজলুল হক চৌধুরীর সন্তান এবং শহীদ মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরীর অনুজ। ইমরান চৌধুরী বাংলাদেশ আর্মির প্রাক্তন অফিসার যিনি প্রথম ব্রিটেন এর রানীর সম্মাননা পেলেন এবং উনিই একমাত্র বাংলাদেশি অফিসার যিনিই প্রথমবারের মত বাংলাদেশের বাইরে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন কাউন্টি কাউন্সিলর হিসেবে।
এক প্রতিক্রিয়ায় ইমরান চৌধুরী বলেন যে, উনি এই সম্মাননায় আনন্দিত এবং অনুপ্রাণিত। তাঁর এই সম্মাণনা প্রাপ্তি আরও অনেককে সমাজসেবায় উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করবে।




