দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
সমাজের অসঙ্গতি সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসে ….হাবিবুর রহমান হাবিব এমপি
সংবাদ বিজ্ঞপ্তি :

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের যত অসঙ্গতি রয়েছে, তা সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসে। বিশেষ করে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকরা এ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারা আমাদের উন্নয়নের সহযোগী। তাদের বিচক্ষণাত্মক সাংবাদিকতা এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রার মাইল ফলক হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। আমি অতীতে সাংবাদিকদের যেভাবে সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতেও সে ভাবে সহযোগিতা কামনা করি। আমার সাথে সাংবাদিকদের অতীতে যে ভাবে সুসম্পর্ক ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাহ আল্লাহ।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের আমন্ত্রণে শনিবার রাতে কামালবাজারস্থ এমপি’র বাসভবনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি হাবিব এসব কথা বলেন। মতবিনিময় শেষে এমপি হাবিবুর রহমান হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এমপি হাবিব দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এমপি হাবিব সিলেট-৩ নির্বাচনী এলাকাসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং দেশের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের পাশে থাকবো সবসময়। এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সাবেক সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আজমল খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সিনিয়র সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সহ সভাপতি শিপন আহমদ, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাহেদ আহমদ শান্ত, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, নির্বাহী সম্পাদক আজমল আহমদ রোমন, এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য মোঃ দুলাল হোসেন, মোঃ রফিক আহমদ প্রমুখ। এর আগে বাদ এশা দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী।




