কেন্দ্রীয় নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির প্রস্তাবিত কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি :

জাতীয় পার্টির মাননীয় মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু এমপি ২১শে মার্চ ২০২২ইং নির্দেশনামূলক পত্রের মাধ্যমে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটি গঠন করার লক্ষ্যে সাবেক পিপি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা গিয়াস উদ্দিন কে প্রদান করে সিলেটের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করেন। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মত বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজরস্থ হোটেল গোল্ডেন সিটিতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিরোধীদলীয় হুইপ ও সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক খান, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।
সভায় সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি গঠন করার লক্ষ্যে বিষদ আলোচনা হয়। সিলেটের মাটি-এরশাদের ঘাটি হিসেবে পরিচিত সেই জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে সাহসী, ত্যাগী, পরিক্ষিত, নিবেদিত নেতৃত্বের বিকল্প নেই বলে নেতৃবৃন্দ ঐক্যমত পোষন করেন।
কিছু সংখ্যক সিনিয়র নেতৃবৃন্দের অনুপস্থিতির কারনে পরবর্তীতে আগমী ২৮মার্চ সোমবার সন্ধ্যা ৭:০০ঘটিকার সময় সিলেট নগরীর মিরাবাজরস্থ হোটেল সুপ্রিমের হল রুমে আলোচনা সভা ধার্য্য করা হয়। কেন্দ্র কর্তৃক তালিকাভুক্ত সকল নেতৃবৃন্দকে আগামী সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন।




