লন্ডনে ৩ দিনের ইসলামী বইমেলা চলছে

Published: 27 March 2022

পোস্ট ডেস্ক :


আল-কুরান একাডেমী লন্ডনের উদোগে এবারও বই মেলা শুরু হয়েছে। ২৬ মার্চ শুরু হওয়া এই বই মেলা চলবে ২৭ ও ২৮ মার্চ রবি ও সোমবার পযর্ন্ত । ৯ম বারের মত পুর্ব লন্ডনের এল এম সি হলে শুরু হওয়া ৩ দিনের ইসলামি বই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ‍্যা ৭টা পযর্ন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

২৬ মার্চ বেলা ২টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন আল-কুরআন একাডেমীর কর্ণধার ডঃ হাফেজ মুনীর উদ্দিন। টিভি উপস্থাপক এহিয়া আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ড: আব্দুল বারি, চ্যানেল এর এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল,  ইস্ট লন্ডন মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা এ কে মওদুদ হাসান, মাওলানা রফিক আহমদ, বিশিষ্ট আবৃত্তিকার সৈয়দ ইসমত তোহা প্রমুখ। ডঃ হাফেজ মুনীর উদ্দিন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ইসলামী এই বই মেলার মাধ্যমে বই প্রেমিকদের মাঝে এক উৎসবমুখী পরিবেশের সৃষ্টি হবে। যারা বই প্রেমিক, ভালো বই পড়তে ভালবাসেন, তাঁরা এই বইমেলা থেকে তাঁদের পছন্দের বই ক্রয় করার সুযোগ পাবেন। এই বই মেলায় নামিদামি অনেক লেখকের মূল্যবান ইসলামী বইগুলো সংগ্রহ করতে পারবেন।

বই মেলায় রয়েছে রকমারি বই ও পণ্যসামগ্রীর স্টল। মেলায় প্রকাশক, বিক্রেতা ছাড়াও বিলেতের অনেক সুনামখ্যাত লেখক, কবি, সাহিত্যিকরা উপস্থিত থাকছেন। এবারের বই মেলায় কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন ইসলামীক বইয়ের বিশাল সমারোহ ছাড়া ও ছোটদের জন্য থাকছে ইংরেজীতে রকমারি বইয়ের সম্ভার। বই মেলায় থাকবে সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর।

এবারের বই মেলায় ১১টি স্টল থাকছে। সেগুলো হচ্ছে: খাদিজা ইসলামিক স্টোর, রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে, অল সিজন ফুডস, আল-কুরআন একাডেমি লন্ডন, লাইম পাবলিকেশন, কুরআন একাডেমি পাবলিকেশন, আলবানী একাডেমি, রাহমা বুক স্টোর, মুসলিম এক্সপ্রেশন কম, লার্নিং রূটস্ এবং দি সিম্পুল সীরাহ।