বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে পরিকল্পনা মন্ত্রী

বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে পরিকল্পনা মন্ত্রী
আজকের বাংলাদেশ সর্বত্র আলোয় আলোকিত

Published: 28 March 2022

 


সিলেটের বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালন করা হয়েছে। বর্ন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক, নতুন ও পুরাতন শিক্ষার্থীরা মিলে দুই দিন ব্যাপী এই আনন্দ উৎসব পালন করেন। দুই দিন ব্যাপী এই উৎসবে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদ।
বর্ষপূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব পালন করা গৌরবের বিষয়। তিনি এ উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।
মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নুরুল ইসলাম নাহিদের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার উন্নয়নে যে বিশাল পরিবর্তন এসেছে তা সম্পর্কে জনগণ পরিস্কার অবগত আছেন। তিনি বলেন, বর্তমান সরকার গত ১২/১৩ বছরে যে উন্নয়ন হয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর কিছু নেই। তিনি বলেন, একজন বাঙ্গালী হিসেবে আমি গর্ববোধ করি আজকের বাংলাদেশ সর্বত্র আলোয় আলোকিত।
মন্ত্রী আরো বলেন, সরকার সোমবার মেহেরপুর বিজ্ঞান ও প্রযুক্ িবিশ^ বিদ্যালয় অনুমোদন দিয়েছে। সরকার প্রতি মাস কিংবা সাপ্তাহে দেশের কোথাও না কোথাও স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে।
মন্ত্রী সরকারের সময় বেশি নয় উল্লেখ করে বলেন, এ জন্য সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে কাজ করছে। কারণ সরকারের সময় বেশি নাই, আমরা জানি এই মঞ্চ থেকে আমাদেরকে সরে যেতে হবে অন্যরা আসবে।
আমাদেরকে অতিতে ঠকানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এদেশের মানুষ যখন বিশ^াস করে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠিয়েছে আমাদের এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। আর এই সুযোগতে কাজে লাগিয়ে দেশের মানুষের মঙ্গলে কাজ করতে হবে।
দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, অতিতে কখনো কেউ চিন্তা করেছেন আমরা ক্ষুধা থেকে মুক্ত হবো। কিন্তুু শেখ হাসিনার নেতৃত্বে তা অল্প দিনে সম্ভব হয়েছে। একটি সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশে^র বুকে মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধগতির প্রসঙ্গ টেনে এনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত রয়েছেন। তার নেতৃত্বে এ নিয়ে কাজ চলছে। এর ফলে দ্রব্যেমূল্যের দাম প্রশমিত হয়ে আসছে।
মন্ত্রী সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী আমাকে বিশ^াস করে এই আসনে দিয়েছেন। আমার দ্বারা সিলেটের উন্নয়ন হবে বলেই তাই করেছেন। তাই আমি সিলেটের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি।
বিগত সরকারের জ¦ালাও পুড়াও আন্দোলনের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা হরতাল ও জ¦ালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে দেশকে ধ্বংশ করে দিতে চেয়েছিল। জনগণ আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনে দেশকে মুক্ত করেছে।
তিনি বলে, দেশের ইতিহাস পরিবর্তনের চেষ্টা চলছে। খল নায়ককে নায়ক বানানোর চেষ্ঠা চলছে, তা এখন আর কেউ গ্রহণ করবে না।
মন্ত্রী তার আমলে সুনামগঞ্জের নানা উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন, নুরুল ইসলাম নাহিদের হাত ধরে তার এলাকায় বিশ^ বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল আজ তা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ সুনামগঞ্জ বদলে যাচ্ছে।
মন্ত্রীর বক্তব্যের পরে নির্ধারিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। পরে মঞ্চে সংগীত পরিবেশন করেন মমতাজ বেগম এমপি।