লন্ডনে শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান (রহ.)’র জীবন ও কর্ম নিয়ে সেমিনার ও হাদীস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

Published: 29 March 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


আন্জুমানে আল ইসলাহ ইউকে’র উদ্যোগে প্রখ্যাত বুযুর্গ, শায়খুল হাদীস, উস্তাযুল উলামা হযরত আল্লামা মো. হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)’র জীবন, কর্ম ও অর্জন নিয়ে লন্ডনের মালবেরী স্কুলের অডিটোরিয়ামে রবিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ও হাফিজ মাওলানা কয়েছুজ্জামান এর যৌথ পরিচালনায় সেমিনারে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম শায়খুল হাদীদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান (রহ.) ছিলেন হাদীসে নববীর একজন একনিষ্ঠ খাদিম, দেশ ও জাতীর গৌরব, একজন কিংবদন্তী আলেমে দ্বীন। তিনি জীবনভর দারস, বয়ান ও লেখনীর মাধ্যমে দ্বীনের খেদমত করে গেছেন। হাদীসে নববীর খেদমতের জন্য তাঁর জীবন ছিল উৎসর্গীত।
মাহফিলে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকে’র প্রেসিডেন্ট হযরত মাওলানা মুফতি ইলিয়াছ হোসাইন, ব্রিকলেন জামে মসজিদের খতীব হযরত মাওলানা নজরুল ইসলাম, কিথলী শাহজালাল জামে মসজিদের খতীব হযরত মাওলানা ফখরুল ইসলাম, দাওয়াতুল ইসলাম ইউকে এর সাবেক আমীর হযরত মাওলানা মওদুদ হাসান, মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল এর ডাইরেক্টর হযরত আল্লামা সাদিক কুরাইশি, মাজাহিরুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান মাদানী, বিশিষ্ট টিভি ভাষ্যকার হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকীম, পপলার জামে মসজিদের খতিব হযরত হাফিজ আব্দুশ শহিদ, লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি হযরত মাওলানা শেহাব উদ্দীন, লতিফিয়া ক্বারী সোসাইটির সেক্রেটারি মুফতি আশরাফুর রহমান, দারুল হাদীস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহ্হার, লতিফিয়া উলামা সোসাইটির সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ব্রিটিশ মুসলিম স্কুল বার্মিংহাম এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির আল হাসান, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী, দারুল উম্মাহর সম্মানিত উস্তাদ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মুহাদ্দিস ছাহেব হুজুরের বড় ছাহেবজাদা দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা মো. আব্দুল আউয়াল হেলাল, দারুল হাদিস লতিফিয়ার কো-হেড টিচার মাওলানা মারুফ আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, জনাব আব্দুস সালাম, জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট কমর উদ্দীন চৌধুরী পাপলু, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, জনাব সদরুল ইসলাম, মাওলানা ফয়ছল আহমেদ, মাওলানা মুহিব আল কাসীম সহ আরো অনেকে।
মাহফিলে হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দীছ ছাহেব এর জীবনের শেষ প্রান্তে এসে প্রকাশিত হাদীস গ্রন্থ ‘মুনতাখাবুস সুনান ওয়াল আছার’ এর প্রকাশনা করা হয়। এটি ছিল তাঁর ১৮তম গ্রন্থ।
মাহফিলে কিরাত ও নাশিদ পরিবেশন করেন ক্বারী সুফিয়ান বিল্লাহ ও মাওলানা ওয়াহীদ সিরাজী। মাহফিলে বক্তারা শায়খুল হাদীস (রহ.)’র আরবী-উর্দু বইয়ের বাংলা ও ইংরেজী অনুবাদের উপর গুরুত্ব আরোপ করে বলেন, হযরতের লেগেছিকে ধরে রাখার জন্য তাঁর ছাত্রদের এ গুরু দায়িত্ব হাতে নিতে হবে এবং তাঁর চেতনা ও আকীদা-বিশ্বাসকে ছড়িয়ে দিতে হবে।
বক্তারা আরো বলেন, তিনি শুধুই মুহাদ্দিস ছিলেন না বরং একাধারে ফকীহ, মুফাচ্ছির, মুআদ্দীবও ছিলেন। কুরআনে পাকের খিদমতেও তাঁর তুলনা বিরল। তিনি দ্বীনি ইলমের খিদমতের পাশাপাশি সামাজিক বিভিন্ন খিদমতেরও নজীর রেখে গেছেন। রাজনীতিতেও ছিল তাঁর সরব পদচারনা। দেশ ও জাতির ক্রান্তিকালে, আল্লাহ ও রাসূলের দ্বীন রক্ষার আন্দোলনে তাঁর নেতৃস্থানীয় ভূমিকা আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁর বক্তব্য ও লিখনীতে ছিল সহনশীলতার অনুপম নমুনা। সকল মত ও মতাদর্শের ওলামায়ে কিরামদের সাথে তাঁর আন্তরিক পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক ছিল। সকল মত ও পথের মানুষ তাঁকে শ্রদ্ধা করতেন এবং ভালবাসতেন।
মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ব্রিকলেন জামে মসজিদের সাবেক খতীব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, বিশিষ্ট লেখক জনাব আব্দুল মুকীত মুখতার, মুফতি ইহসান আহমদ, জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব হারুনুর রশীদ চৌধুরী, দারুল হাদীস লতিফিয়ার সেক্রেটারি জনাব বদরুল ইসলাম, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা ফয়ছল আহমদ হানাফী, সিরাজ খাঁন, মিজান খাঁন, মাওলানা রুহুল আমীন, সৈয়দ বদরুল হোসাইন, মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা মোশাররফ হোসাইন ইমরান, ক্বারী নোমান আহমদ, মাওলানা শাহীন আহমদ, মাওলানা আমিন উদ্দীন, মাওলানা জাকারীয়া, ক্বারী আব্দুল মুহিত, হাজী আব্দুল আহাদ, কমিউনিটি নেতা সাইদ আহমদ প্রমূখ।