শহীদ ডা. শামসুদ্দিন আহমদ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিডনী ফাউন্ডেশন সিলেটের শ্রদ্ধা নিবেদন

Published: 9 April 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেটের সদর হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) এ কর্তব্যরত অবস্থায় বর্বর পাকিস্তানিদের হামলায় নির্মমভাবে শহীদ হন ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কুরবান আলীসহ আরো অনেকে। কর্তব্যরত অবস্থায় মুক্তিযুদ্ধে শহীদ এই বীরদের সিলেটবাসী শ্রদ্ধাভরে স্মরণ করেছে। কর্মসূচির মধ্যে ছিলো পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল। শনিবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে কিডনী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিলেট নগরীর উপশহরস্থ কিডনী ফাউন্ডেশন সিলেটের কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় এক দোয়া মাহফিল ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিডনী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নজমুস সাকিব, এক্সিকিউটিব ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমেদ, শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মাজিদ, কো-অর্ডিনেটর ও পরিচালক মিসেস ফরিদা নাসরিন, ইঞ্জিনিয়ার মোস্তফা শাহরিয়ার, ডা: নাজরা চৌধুরী, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী, উবায়েদ বিন বাসিত সুমন, প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, ম্যানেজার আতিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল বাসিত, আব্দুল হান্নান প্রমূখ।