ফিফটির পরেই রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড মুশফিক

Published: 10 April 2022

পোস্ট ডেস্ক :


ফিফটির পরেই সিমন হারমারের বলে আউট মুশফিকুর রহীম। রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। ১৩৬ বলে ৮ চারে ৫১ রান করেন তিনি। ২১০ রানে ৭ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ২৪৩ রান পিছিয়ে থাকায় ফলোঅনের শঙ্কায় মুমিনুলরা।

৪৬ রানে আউট ইয়াসির
দারুণ খেলতে থাকা ইয়াসির আলী রাব্বী আউট হয়ে গেলেন ৪৬ রান করে। বোলার কেশব মহারাজের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার ৮৭ বলের ইনিংসে ছিল ৭ বাউন্ডারি।

ইয়াসিরের বিদায়ে ভাঙলো ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি। ৬০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান।
দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ২৬১ রানে পিছিয়ে টাইগাররা।মুশফিকুর রহীমকে (৪২*) সঙ্গ দিতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।

মুশফিক-ইয়াসিরের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ
নির্ধারিত সময়ে শুরু হয়নি পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার মাঠে নেমেও ফেরত যায় ড্রেসিং রুমে। তবে খুব বেশি বিলম্ব হয়নি, মিনিট পনেরো পরই শুরু হয় খেলা। বৃষ্টি বিঘ্নিত দিনে মুশফিকুর রহীম ও ইয়াসির আলী। ৫০ ওভার শেষে দুই ব্যাটারের জুটিতে এসেছে ৫৮ রান।
দিনের প্রথম বলেই লিজাড উইলিয়ামসকে টানা তিনটি বাউন্ডারি মেরে দুর্দান্ত শুরু করেন ইয়াসির আলী। ৬০ বলে ৩৯ রান নিয়ে লড়ছেন এই ব্যাটার। ৭১ বলে মুশফিকুর রহীমের সংগ্রহ ৩৮ রান।
৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮০ রান। এখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৭৩ রানে পিছিয়ে টাইগাররা।
দ্বিতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ১৩৯ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক ৩০ এবং ইয়াসির ৮ রানে অপরাজিত ছিলেন।