সিলেটে চোরাই মোবাইলের চালানসহ আওয়ামীলীগ নেতার পুত্রসহ আটক ২
সিলেট অফিস :

শহরতলীর সুরমা পয়েন্ট থেকে ভারতীয় মোবাইলের চালনসহ আওয়ামীলীগ নেতার ছেলে ও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ভারতীয় চোরাই ১০০ পিস মোবাইলফোন ও মালবহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনা পুলিশবাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এসএমপি’র শাহপরাণ থানায় মামলা দায়ের করেছে।
শুক্রবার পুলিশ তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমাণ্ড আবেদন করেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শ্রীপুর মোকাম পুঞ্জির জাফর সাদেক জয় আলী (২২) ও তার সহযোগী বাউরবাগ গ্রামের আক্তার হোসেন (২৩) এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলার মৃত জমির আলীর ছেলে গাড়ির চালক লিমন মিয়া (২১)। এর মধ্যে জয় আলী জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী’র ছেলে ও আক্তার আওয়মীলীগ নেতার ভাই।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ওসি আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানাধীন সুরমা পয়েন্ট এলাকার চেকপোস্টে গাড়ি তল্লাশীকালে ভারতীয় মোবাইল ফোনসহ তাদেরকে আটক করে পুলিশ। জব্দকৃত মোবাইল ফোনের বাজারমূল্য ১৫ লাখ টাকা।




