আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব (রহঃ) ট্রাষ্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

Published: 20 April 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


সিলেটের বিয়ানীবাজারে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব (রহঃ) ট্রাষ্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে দুবাগী ছাহেব বাড়ীতে এলাকার শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল ২০২২ইং) বাদ জোহর, বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, দুবাগ মাদ্রাসার সাবেক শিক্ষক হাফিজ মাওলানা মাহবুব আহমেদ, দুবাগ মক্তব মসজিদের ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন, দক্ষিণ দুবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহে রমজান আমাদের দুঃখীজনের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় এবং সহমর্মি ও সহযোগী হতে শিখায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল, হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ)’র নিজ এলাকা সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে নিরবে নিভৃতে গরীব এতিম, বিধবা, প্রতিবন্দী অসহায়দের সার্বিক সাহায্য-সহযোগিতা ও সেবামূলক কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তিনি মাসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ইত্যাদি নির্মাণে সাহায্যের হাত প্রসারীত করতেন। এতিম অনাথদের শিক্ষার ব্যবস্থা করতেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষকে ঘর তৈরী ও মেরামত, ঢেউটিন বিতরন, নিরাপদ পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন, চিকিৎসা বঞ্চিতব্যক্তি, আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় অস্বচ্ছল লোকজনকে সার্বিকভাবে সহায়তা ও সহযোগিতা সহ সামাজিক সকল কর্মকান্ডে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।
আল্লামা দুবাগী ছাহেব (রহ.) ও তাঁর পরিবার বিদেশের মাটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময়েও অনেক কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা ভুলে যান নি। এই মাতৃভূমির অসহায় ও দুঃস্থ মানুষের কথা বিবেচনা করে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন। তাঁর পরিবার প্রতিটি দূর্যোগে মানুষের পাশে থাকবেন এমনটাই গ্রামবাসীর প্রত্যাশা।
আল্লাহপাক হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব ক্বিবলাহ (রহ.)’র কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাঁর রেখে যাওয়া সকল খেদমত, ঐতিহ্য ও স্মৃতিকে কেয়ামত পর্যন্ত হেফাজত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, ছোলা সহ বিভিন্ন পন্যের খাদ্য ও ইফতার সামগ্রীর বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে গরীব অসহায় দরিদ্র পরিবারগুলো খুবই আনন্দিত হয়েছেন।