মাধবপুরে ২শ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মাধবপুর প্রতিনিধি :

পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সংঘটন সেলফলেস সোসাইটি অর্গানাইজিশন এর উদ্দ্যোগে ২ শ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিল বহরা ইউ/পি চেয়ারম্যান আলাউদ্দিন । শুক্রবার বিকালে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংঘটনের সভাপতি আল মাসুদ লোকমানের সভাপতিত্বে এবং গোলাম মাওলা রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার মাষ্টার,মাধবপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির , সহকারী শিক্ষক মুফতি আবু ইউসুফ , সাংবাদিক হামিদুর রহমান,নিরবসহ অনেকেই উপস্থিত ছিল।




