ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

Published: 22 April 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে প্রতিশ্রুতি দিয়ে গত সপ্তাহে আমি বলেছি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে কোন ত্যাগ শিকারে সিলেট জেলা বিএনপি প্রস্তুত রয়েছে। আমরা তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছি। তাই তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অঙ্গিকারবদ্ধ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো সময় কেন্দ্র থেকে আন্দোলনের ডাক আসবে, আমরা ঐক্যবদ্ধতার মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এজন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ বাজারস্থ সামাদ প্লাজায় এম.এস.সি পার্টি সেন্টারে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার ও বিএনপি নেতা এনায়েত হোসেন রুহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতেই তৃনমূল বিএনপি ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা জেলা বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, সিলেট ল’কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আ.ফ.ম. কামাল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য আজিজুল হোসেন আজিজ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতাব আলী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রায়হান, মুহিব উদ্দিন বেলাল, সাদিকুর রহমান টিপু, ফখরুল ইসলাম পাপলু, জিয়াউল হক জিয়া, সাহাদ মিয়া, তোফায়েল আহমদ লেবু, খাইরুল হক ছুটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান রুহেল, শহিদুল ইসলাম খান কয়েস, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, সাজু আহমদ খান, সুফিয়ান আহমদ, এহসান সাহেদ, হোসেন আহমদ পাটুয়ারী শিপন, রাজকুমার চক্রবর্তী লিটন, উপজেলা মহিলা দলের সভাপতি ফেরদৌসী ইকবাল, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, সাইফুল ইসলাম খান, বদরুল ইসলাম খান, তুহিন আহমদ চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ্, শ্রম বিষয়ক সম্পাদক বাদল আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক আব্দুল গণি তাজিবুর, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, পল্লী উন্নয়ন বিষয়ক ছুফিয়ান আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান, বাশার আহমদ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, আফজল হোসেন, আখলাকুর করিম রিমন, কমর হাসান বাবর, সজিবুর রহমান সজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, উপজেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন, আজিজুর রহমান আজিজ, আজর আলী, রুজেশ দেওয়ান, নাসির উদ্দিন লিটন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মখবুল মিয়া, শেখ আলাউদ্দিন রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, ক্রীড়া সম্পাদক আল মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ এমরান, প্রচার সম্পাদক মাহবুব আলম, জামাল আহমদ, মশিউর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, মাহবুবুর রহমান শাওন, সাহেদ আহমদ, আলী হাসান শিপু, রুহেল আহমদ চৌধুরী, সাইফুল আলম, সদস্য প্রশনজিৎ চক্রবর্তী পল্লব, সাহেল আজিজ চৌধুরী, সালমান হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আদিল হোসেন সাকিব, সদস্য জুয়েল আহমদ ও তাজিম খান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউর রহমান চৌধুরী। দোয়া পরিচালনা করেন সামাদ প্লাজা মসজিদের ইমাম মাওলানা জসীম উদ্দিন।