সিলেট শাহী ঈদগাহে হবে ওসমানী হাসপাতালের দ্বিতীয় ইউনিট : পররাষ্ট্রমন্ত্রী
সিলেট অফিস :

সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহে সংক্রামক ব্যাধি হাসপাতালের সামনে দ্বিতীয় ওসমানী হাসপাতাল নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে সেই জায়গা দখল করে নিতে চাচ্ছে একটি ভূমিখেকো চক্র। সেই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবাগত নার্সিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ নির্দেশনা দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট নগরীর শাহী ঈদগাহে দ্বিতীয় ওসমানী হাসপাতাল নির্মাণ করা হবে। এজন্য ওইখানে জায়গাও নির্ধারণ করা হয়েছে। কিন্তু শুনতে পেরেছি- সেই জায়গা দখল করে মরিয়া হয়ে উঠেছে একটি দুষ্টু চক্র। আমি সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলছি- দ্রুত সেই চক্রকে চিহ্নিত করুন।




