মাধবপুরে ইয়াবাসহ বিজিবি’র তালিকাভুক্ত আসামী আটক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ’র তালিকা ভুক্ত আসামী অভিজিত পাল ও তার সহযোগী কে ইয়াবা সহ আটক করেছে বিজিবি। আজ (সোমবার) দুপুরে আটককৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরন করেন। হবিগঞ্জ ৫৫ বিজিবি’ অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সোমবার ভোর রাতে মনতলা বিওপির বিজিবি সদস্যরা বহরা ইউনিয়নের উত্তরশিক গ্রামে
অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা সহ মাধবপুর পৌর শহরের অজিত পালের ছেলে বিজিবির তালিকা ভুক্ত আসামী অভিজিৎ পাল ও উপজেলার কমলপুর
গ্রামের আক্তার হোসেনের ছেলে ইমরান হোসেন কে আটক করে। সোমবার সকালে আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত ভারতীয় শাড়ি, মোবাইল , মাদক এনে ব্যবসা করত।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।




