বিপুল ভোটে লুৎফুর রহমান মেয়র নির্বাচিত

Published: 6 May 2022

স্টাফ রিপোর্টার :


সাড়ে ১১ হাজারের বেশী ভোটের ব্যবধানে জন বিগসকে হারিয়ে টাওয়ার হ্যমলেটস এর নির্বাহী মেয়র পদে লুৎফুর রহমান নির্বাচিত হয়েছেন।


সদ্য সমাপ্ত বাঙ্গালী অধ্যূষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনে জনতার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। আগামী চার বছর তার হাতে থাকবে নতুন টাউন হলের দায়িত্ব।
প্রথম গননার ফলাফলে লুৎফর রহমান পেয়েছেন ৩৯,৫৩৩ । লেবার দলীয় এবং বর্তমান মেয়র জন বিগস পেয়েছেন ২৭,৮৯৪। লুৎফর আর জনের ব্যবধান ১১ হাজার ৬৩৯ ভোটের। রাবিনা খান ৬,৪৩০ ভোট।


মোট ভোট গ্রহন হয়েছে ৮৬ হাজার ৯। এরমধ্যে ১৮৬৪ ভোট বাতিল করে গননায় এসেছে ৮৪ হাজার ১২৫ ভোট। দ্বিতীয় ভোট গননায়ও লুৎফুর রহমান এগিয়ে। সেখানেও মোট ভোটের হিসাবে নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান।

এদিকে লুৎফুর রহমান দ্বিতীয় বারের মতো টাওয়ার হ্যামলেটস এর মেয়র নির্বাচিত হওয়ার সংবাদে কমিউনিটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। লুৎফুর অনুসারীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করছেন।

মেয়র নির্বাচিত হওয়ার পর দেওয়া এক ভাষনে লুৎফুর রহমান তাকে মেয়র নির্বাচিত করায় সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।