জোড়া ফিফটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিক-লিটন
পোস্ট ডেস্ক :

তামিম রিটায়ার্ড হার্ট হওয়ার পর মুশফিকের সঙ্গী হন লিটন কুমার দাস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। দুজনের ব্যক্তিগত স্কোরও সমানতালে এগিয়ে যাচ্ছিল। ৯৭ বলে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন লিটন দাস।
এর একটু পরেই ১২৫ বলে নিজের ২৬তম টেস্ট ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। জুটিতে এসে গেছে ৮৯* রান।
বিনা উইকেটে ৭৬ রান নিয়ে আজ মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল আর মাহমুদুলের জুটি ভাঙে ১৬২ রানে। আসিথা ফার্নান্দোর বলে কিপার ডিকাভেলার গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ১৪২ বলে ৯ চারে ৫৮ রান করা মাহমুদুল। পরবর্তী ২২ রানের মধ্যে দ্রুত ফিরে যান নাজমুল হোসেন শান্ত (২২ বলে ১) এবং অধিনায়ক মুমিনুল হক (১৯ বলে ২)।
মধ্যাহ্ন বিরতির পর ১৬২ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ব্যক্তিগত ১৩৩ রানে ক্রাম্পের শিকার হয়ে তিনি অবশ্য মাঠ ছেড়েছেন। সুস্থ হলে মাঠে নামবেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩০৯ রান। লঙ্কানদের থেকে এখনও টাইগাররা ৮৮ রানে পিছিয়ে আছে।




