যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ গণি আর নেই
সিলেট অফিস :

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, স্বনামধন্য ব্যবসায়ী, ইউকে বিবিসিআইয়ের অন্যতম পরিচালক, সিটি অব লন্ডনের রাজস্হান রেস্টুরেন্ট গ্রুপের অন্যতম পরিচালক, টেমস তান্দুরীর স্বত্বাধিকারী,বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভাইস চেয়ারম্যান ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সিনিয়র সদস্য ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব এম এ গণি আর নেই। আজ সিংগাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী , ৩ ছেলে, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজানা গ্রাম। তিনি গ্রেটার লন্ডনের হারোতে বসবাস করতেন।




