প্রখ্যাত ইসলামিক ভাষ্যকার আব্দুল মোনতাকিম এর মাতার ইন্তেকাল
পোস্ট ডেস্ক :

প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদিস মাওলানা আবদুল মুসাব্বির হাফিযাহুল্লাহ এর জীবনসঙ্গিনী মোছাম্মাৎ খাদিজা খানম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বাবা ছিলেন প্রখ্যাত বুজুর্গ আলেম, শায়খ আবদুল গফফার শায়খে মামরখানি রাহিমাহুল্লাহ। মরহুমার স্বামী প্রবীণ মুহাদ্দিস, মাওলানা আবদুল মুসাব্বির শায়খে আইয়রি হাফিযাহুল্লাহ।
মরহুমার বড় ছেলে আব্দুল মোনতাকিম হাফিযাহুল্লাহ একজন প্রতিভাবান আলেমে দ্বীন। ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল ‘ইকরা টিভি’তে (উর্দু এবং বাংলা) ভাষ্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ‘জামিয়াতুল খায়র আল ইসলামিয়া’ সিলেটের প্রতিষ্ঠাতা।
মরহুমার ৪ জন পুত্রের সকলেই যোগ্য মুহাদ্দিস। তিনিও দ্বীনি শিক্ষায় উচ্চ শিক্ষিত ছিলেন। দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভূগছিলেন। সর্বশেষ রোববার সিজদারত অবস্থায় বেঁহুশ হয়ে যাওয়ার পর ইন্তেকাল করেন।
সোমবার বাদ জোহর জানাযা শেষে জকিগঞ্জ উপজেলার আইওর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




