বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি

Published: 14 November 2022

পোস্ট ডেস্ক :


রবিবারের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ শেষে সেরা খেলোয়াড়দের নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দল নির্বাচন করেছে আইসিসি।

ভ্যালুয়েবল টিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

বাংলাদেশের কোনও ক্রিকেট এই দলে জায়গা করে নিতে পারেননি। দারুণ পারফরম্যান্স করেও শক্তিশালী পেস বিভাগে নাম ওঠাতে পারেননি তাসকিন আহমেদ।
বিশ্বকাপের সেরা একাদশ :

অ্যালেক্স হেলস (ইংল্যান্ড),

জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার) (ইংল্যান্ড),

বিরাট কোহলি (ভারত),

সূর্যকুমার যাদব (ভারত),

গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড),

সিকান্দার রাজা (জিম্বাবুয়ে),

শাদাব খান (পাকিস্তান),

স্যাম কারান (ইংল্যান্ড),

আনরিখ নর্কিয়ে (দক্ষিণ আফ্রিকা),

মার্ক উড (ইংল্যান্ড),

শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)