মরুর বুকে শুরু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

Published: 20 November 2022

পোস্ট ডেস্ক :


মরুর বুকে আজ পর্দা ওঠেছে শুরু ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হয়েছে ২২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে তিনটি চ্যানেলে। সেগুলো হলো বিটিভি, টি স্পোর্টস এবং গাজী টিভি।

বিশ্বের বেশ কিছু বড় বড় শিল্পী কাতারে মানবাধিকার লংঘনের প্রতিবাদে এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এরপরও জমজমাট উদ্বোধনই দেখছে বিশ্ব।