এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক রশিদ খানের

Published: 9 April 2023

পোস্ট ডেস্ক :


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৬তম আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন গুজরাট টাইটান্সের তারকা লেগ স্পিনার রশিদ খান। তার হ্যাটট্রিকে বেশ চাপে মুখে পড়ে যায় আইপিএলর দুই আসরের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

১৬ ওভারে শেষে ১৫৫ রান করে জয়ের পথেই ছিল কেকেআর। কিন্তু ১৭তম ওভারে পরপর তিন বলে রশিদ খান তুলে নেন আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও শার্দুল ঠাকুরকে। চলতি আইপিএলে এটাই প্রথম হ্যাটট্রিক। তবে আইপিএলের ইতিহাসের এটা ২২তম হ্যাটট্রিক। আইপিএলের প্রথম আসরে প্রথম হ্যাটট্রিক করেন ললিত বালাজি।

৩ বলে ৩ তারকা ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বেশ চাপের মধ্যে পড়ে যায় কেকেআর।

দলের নিশ্চিত হারের ম্যাচে শেষ ওভারে কেকেআরের প্রয়োজন ছিল ২৯ রান। রিংকু সিং ইনিংসের শেষ ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দেন। তার অবিশ্বাস্য সুন্দর ব্যাটিংয়ে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে উঠে যায় কেকেআর।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রানের পাহাড় গড়ে গুজরাট। টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে জয় নিশ্চিত করে কেকেআর। দলের জয়ে ২১ বলে ৬টি ছক্কর আর এক চারের সাহায্যে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হন রিংকু সিং।