ইয়াং ভিএন্ডএ – সম্পুর্ণভাবে শিশুদের জন্য ডিজাইন করা ইউকেম্বর নতুন ফ্রি মিউজিয়াম – খোলা হচ্চেছ আগামীকাল

* লন্ডনের বেথনাল গ্রিণে শনিবার, ১ জুলাই ইয়াং ভিএন্ডএ শিশু, পরিবার এবং কিশোর-কিশোরীদের জন্য লন্ডনের প্রধান নতুন গন্তব্য হিসেবে খোলা হচ্ছে
* আর্ট, ডিজাইন এবং পারফমেন্সের লক্ষ্যে কিশোর-কিশোরীদের জন্য এবং তাদের সাথে নিয়ে ইয়াং ভিএন্ডএ ইউকেম্বর প্রথম মিউজিয়াম যা জাতীয় সংগ্রহগুলোর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে
* এখানে ফ্রি সামার ফেস্টিভেল অনুষ্ঠিত হবে শনিবার ৮ জুলাই এবং রবিবার ৯ জুলাই যা পরিপূর্ণ থাকবে বিভিন্ন এক্টিভিটি এবং পারফমেন্সে
* তিনটি নতুন গ্যালারিতে খ্রিষ্টপূর্ব ২৩০০ থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের প্লে, ইমাজিন এবং ডিজাইনের ২০০০টি ফিচার অবজেক্ট রয়েছে
* অপটিক্যাল ইল্যুশন, সেন্সরি প্লেস্ক্যাপস, এ জায়ান্ট মার্বেল রান, গল্প বলার স্ট্যাজ, লাইভ ওয়ার্কশপের জন্য অপেন স্টুডিও, সেল্ফ পোর্ট্রটে মেকিং স্টেশন এবং ডেন-বিল্ডিং এরিয়া ইত্যাদি সহ পুরো ইয়াং ভিএন্ডএ হ্যান্ডস-অন দিয়ে পরিপূর্ণ
* শিশুদের নিজস্ব সৃজনশীলতার পাশাপাশি থাকছে শীর্ষস্থানীয় আর্টিষ্ট, ডিজাইনার এবং পরিবর্তন আনয়নকারীদের মধ্যে ভার্জিল আবলো, ওলাফুর এলিয়াসন, গ্রেটা থানবার্গ, ব্রিজেট রিলে, মিউচিয়া প্রাডা, কিথ হারিং, ইসি মিয়াকে এবং ডেভিড হকনি প্রমুখ।

Photo: © David Parry/ V&A

Photo: © David Parry/ V&A
১৩ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ৩ বছর ব্যাপী পুনর্গঠনের পর ১ জুলাই ইয়াং ভিএন্ডএ শিশু, পরিবার এবং কিশোর-কিশোরীদের জন্য লন্ডনের প্রধান নতুন গন্তব্য হিসেবে তার দরজা খুলে দেবে। পূর্বেকার দ্য ভিএন্ডএ মিউজিয়াম অব চাইল্ড আরো ব্যাপক সৃজনশীলতার ছাপ নিয়ে ইয়াং ভিএন্ডএ নামে আত“প্রকাশ করেছে, যা শিশুদের বুদ্ধিমত্তার অনুপ্রেরণামূলক গল্পের পাশাপাশি ভিএন্ডএ‘র সংগ্রহশালা থেকে আনুমানিক ২০০০টি কাজ প্রদর্শন করবে। ২৩০০ খ্রিস্টপূর্ব থেকে আজ পর্যন্ত এবং সারা বিশ্ব থেকে আনা কালেকশনগুলো দিয়ে ইয়াং ভিএন্ডএম্বর প্রতিটি মোড়ে অত্যন্ত আকর্ষণীয়, ইউনিক এবং কৌতুকপূর্ণ শিক্ষায় পরিপূর্ণ।

Photo: © David Parry/ V&A
গ্রেড ২* তালিকাভুক্ত বিল্ডিংয়ের ১৫০ বছরের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুননির্মাণের পর এটিকে সম্পুর্ণরূপে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। তিনটি নতুন গ্যালারি, নতুনভাবে বেশ বড় ও আরও ভালভাবে সজ্জিত ওয়ার্কশপ এবং লার্নিং স্পেস, বড় এক্সিবিশনে জন্য ৫১৫ স্কয়ার মিটার পারপাস বিল্ড গ্যালারি, একটি নতুন দোকান ও ক্যাফে সহ সম্পুর্ণ মিউজিয়ামটি শিশু, কিশোর-কিশোরী, স্কুল এবং পরিবারকে ঘিরে নতুনভাবে ডিজাইন করা হয়েছে। ২২,০০০ স্কুলগামী শিক্ষার্থী, শিক্ষক, স্পেশাল এডুকেশন নিডস এন্ড ডিজএবিলিটিজ (এসইএনডি) এবং কমিউনিটি গ্রুপ, ফ্যামিলি এবং স্থানীয় মানুষের সহযোগিতার ছাপ, তাদের ইমপেক্ট এবং ধারণাগুলো পুরো মিউজিয়ামজুড়ে দেখা যাবে।

Photo: © David Parry/ V&A
প্লে, ইমেজিন এবং ডিজাইনের নতুন গ্যালারিগুলো শিশু থেকে কিশোর-কিশোরী পর্যন্ত বিভিন্ন বয়সী গ্রুপের কথা মাথায় রেখে সাজানো হয়েছে, তবে এগুলো ঘুরে দেখতে সকলের জন্য উন্মুক্ত। প্রতিটি ফিচার নতুন ইন্টারেক্টিভ এবং এক্টিভিটিজের সংগ্রহ দিয়ে পরিপূর্ণ, যেখানে শিশু এবং তাদের পরিবার তাদের সৃজনশীলতা প্রকাশের জন্য একত্রে আনন্দ করতে পারে, রয়েছে ইমার্সিভ অপটিক্যাল ইলিউশন্স, পারফর্মেন্স এরিয়া ও স্টেজ, মার্বেল রান, সেল্ফ-পোর্ট্রটে মেকার এবং অপেন ডিজাইন স্টুডিও সহ আরো অনেক কিছু।

Photo: © David Parry/ V&A

Photo: © David Parry/ V&A
প্রকল্পটি বিল্ডিংয়ের আইকনিক ভিক্টোরিয়ান স্থাপত্যকে প্রকাশ ও পুনরুজ্জীবিত করেছে – পূর্বেকার মূল জানালাগুলো খুলে দেয়া হয়েছে যাতে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে এবং ১৯ শতকের মার্বেল মোজাইক মেঝেও খুলে দেয়া হয়েছে। স্পেসগুলি অ্যাক্সেসিবিলিটি এবং ইনক্লুসিভিটির উপর ফোকাস করে ডিজাইন করা হয়েছে, বাতাস চলাচল ও শব্দদূষণ উন্নয়ন করে গ্যালারিগুলো সচেতনভাবে ষ্ক্রসেন্ডম্ব ভিজিটরদের প্রয়োজনের সাথে সমন্বয় করে ডিজাইন করা হয়েছে। ইয়াং ভিএন্ডএ সারাদেশের স্কুলগুলির জন্য একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক রিসোর্স যা এই অক্টোবর থেকে বছরব্যাপী সেল্ফ-গাইডেড ভিজিট এবং ওয়ার্কশপ করার জন্যে আহবান করা হবে।

Photo: © David Parry/ V&A
উদ্বোধন উদযাপন করতে, ইয়াং ভিএন্ডএ একটি বিনামূল্যের সামার ফেস্টিভেলের আয়োজন করছে। শনিবার ৮ জুলাই এবং রবিবার ৯ জুলাই মিউজিয়ামের সমস্ত কিছু ঘুরে দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে থাকছে সিরিজ অব ফান এক্টিভিটিজ এবং স্থানীয় ট্যালেন্ট যেমন ব্রিটেনস গট ট্যালেন্ট ফাইনালিস্ট আইএমডি ডান্স, ইস্ট লন্ডন ভিত্তিক স্থানীয় গ্রান্ড ইউনিয়ন ইয়ুথ অর্চেস্ট্রা, এবং হুলা-হুপ গ্রুপ মারাওয়ার মেজোরেটসের পারফমেন্স। দর্শকরা বড় মাপের আর্ট ইনস্টলেশনে নিজেদের ইউনিক অবদান রেখে যেতে পারবেন যা প্রতি উইকএন্ডে এভাবেই সমৃদ্ধ হতে থাকবে।

Photo: © David Parry/ V&A
ভিএন্ডএ‘র ডাইরেক্টর ট্রিস্ট্রাম হান্ট বলেছেন: ষ্ক্রভিএন্ডএ পরিবর্তনশীল সৃজনশীলতায় বিশ্বাস করে, এবং পরবর্তী সৃজনশীল প্রজন্মকে সাপোর্ট ও তাদের বিকাশের জন্য আমাদের পুরো সাইটটি গুরুত্বপূর্ণ। ইয়াং ভিএন্ডএ আমাদের সর্বকনিষ্টদের সাথে নিয়ে এবং তাদের জন্যই ডিজাইন করা হয়েছে – আমারা যেভাবে শিখি, খেলি এবং বিশ্বকে অনুভব করি এটি সেভাবেই অনুপ্রেরণা দিয়ে তৈরী। এটি এমন একটি জায়গা যেখানে তারা আনন্দ করতে পারে, কল্পনাপ্রবণ হতে পারে এবং ভিএন্ডএ‘র অবিশ্বাস্য সংগ্রহ থেকে অনুপ্রেরণা নিতে পারে। এ ধরনের মিউজিয়াম এই প্রথম যা স্থানীয়ভাবে এবং সারাদেশের শিক্ষক এবং স্কুলের সাথে অংশীদারিত্বের মাধ্যমে করা হয়েছে, এটি আর্ট এবং ডিজাইন শিক্ষায় সহায়ক হয়ে একটি জাতীয় সম্পদ হয়ে উঠবে।‘
কালচারাল সেক্রেটারি লুসি ফ্রেজার বলেছেন: `ইয়াং ভিএন্ডএ অগণিত কিশোর-কিশোরীদের বড় স্বপ্ন দেখতে এবং তাদের সৃজনশীলতা উন্মোচন করতে উৎসাহিত করতে যাচ্ছে। আমরা প্রতিভাবান কিশোর-কিশোরীদের দিয়ে আমাদের সৃজনশীল শিল্পের সম্ভাবনাকে সর্বাধিক পর্যায়ে নিয়ে যেতে চাই এবং এই স্থানটি আর্ট, ডিজাইন এবং পারফর্মেন্সে কিশোর-কিশোরীদের ভবিষ্যতে সৃজনশীল ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবে।‘
দ্য মেয়র অব লন্ডন সাদিক খান বলেছেন: ‘ইয়াং ভিএন্ডএ আমাদের রাজধানীর জন্যে বিশ্ব-শীর্ষস্থানীয় মিউজিয়ামের একটি অনুপ্রেরণামূলক সংযোজন। পুননির্মিত মিউজিয়ামটি আনন্দদায়ক এবং নতুনত্বে ভরপুর একটি হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স যা তরুণ লন্ডনবাসীদের উজ্জ্বল মনন থেকে তৈরী করা হয়েছে। এটি পরিবারগুলোর জন্যে একটি চম্কার ফ্রি ডে-আউটের সুযোগ করে দিয়েছে এবং স্থানীয় স্কুল এবং কমিউনিটির জন্য একটি সৃজনশীল স্থানে পরিণত হয়েছে যা আমাদের পরবর্তী প্রজন্মের সৃজনশীলতাকে আলোড়িত করবে, কারণ আমরা সকলের জন্য লন্ডনকে একটি উন্নত স্থানে পরিণত করতে একসাথে কাজ করছি।‘
বেথনাল গ্রিণের এমপি রুশানারা আলী বলেছেন: ;ইয়াং ভিএন্ডএ একটি ব্যতিক্রমী নতুন সাংস্কৃতিক ও শিক্ষামূলক রিসোর্স। এটি একটি মিউজিয়াম যা ১৫০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় কমিউনিটির মধ্যে বিশেষ স্থান ধরে রেখেছে। এটি লন্ডনের এই এলাকার অসাধারণ বৈচিত্র্য, গতিশীলতা, সৃজনশীলতা এবং ইতিহাস থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য সারা দেশ থেকে আসা দর্শকদের স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় কিশোর-কিশোরীদের এবং তাদের পরিবারের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে।‘
বেথনাল গ্রীন এলাকার বঙ্গবন্ধু এন্ড গ্লোব প্রাইমারী স্কুলের এক্সিকিউটিভ হেড টিচার মেরি ম্যাক্সওয়েল বলেছেন: `অনেক বছর ধরে এই মিউজিয়ামটি কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ স্থান এবং পাশাপাশি শিক্ষাদানের জন্য সহায়ক সংস্থান ছিল, তাই আমরা আনন্দিত হয়েছি যে আমাদের স্কুলকে এর উন্নয়নে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার জন্যে। সহ-ডিজাইন এবং সহ-প্রযোজনার অংশ হওয়া, কিউরেটর, আর্টিস্ট, ডিজাইনার এবং আর্কিটেক্টদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা ছিল আমাদের শিক্ষার্থীদের জন্য সত্যিই একটি স্মরণীয় অভিজ্ঞতা, যা তাদেরকে তাদের সৃজনশীলতা প্রকাশ করার অনন্য সুযোগ করে দেয় এবং মিউজিয়াম গঠন সম্পর্কে তাদের অভিজ্ঞতা হয়। আমরা বিশ্বাস করি যে আগামী বছরগুলোতে ইয়াং ভিএন্ডএ স্থানীয়ভাবে এবং সারাদেশের স্কুল শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।‘
দ্য ম্যাকলেন ফাউন্ডেশন, প্রু ম্যাকলিওড, ডুনার্ড ফান্ড, বুফিনি চাও ফাউন্ডেশন, দ্য ব্যান্ড ট্রাস্ট, গারফিহŸ ওয়েস্টন ফাউন্ডেশন, অ্যান্ড্রু হোচহাউসার কেসি, ওক ফাউন্ডেশন, পোর্টাল ট্রাস্ট, থম্পসন ফ্যামিলি চ্যারিটেবল ট্রাস্ট, উলফসন ফাউন্ডেশন এবং আরও অনেকের সহযোগিতায় ইয়াং ভিএন্ডএম্বকে এ পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে।




