চুনারুঘাটে মাদক, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ
পোস্ট ডেস্ক :

মাদকের ভয়াবহতার বর্ণনা শেষ করা যাবে না। মাদক পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। এটি একটা থেকে আরেকটায় ছড়ায়। বাবা-মা এমনকি পরিবারের কেও-ই এর ভয়াবহতা থেকে রেহায় পায় না।
মাদককে কোনভাবেই হেলাফেলা করা যাবে না। আমরা এ বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবো।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত মাদক চোরাচালান, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ এসব কথা বলেন।
তিনি আইনজীবীদের অনুরোধ করে বলেন, আপনারা মাদক কারবারি এবং মাদকসেবীদের পক্ষে দাঁড়াবেন না।
তিনি আরো বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। এ ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে মসজিদে মসজিদে এ ব্যাপারে মানুষদের সচেতন করা যেতে পারে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামী সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, ডা. মোজাম্মেল হক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মাস্টার মোহাম্মদ ফরিদ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ অনেকে।




