ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইসি কমিটি ও উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত।

Published: 10 July 2025

গত ২ জুলাই ২০২৫ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটি ও সম্মানিত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা এবং আগামী ২০ জুলাই ২০২৫ রবিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভা সংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা মহোদয়দের সাথে আলোচনা করা হয়।

পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

সভায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সকলেই সংগঠনের বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি, সম্মানিত ট্রাস্টি ও ঢাকাদক্ষিণবাসী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তন্মধ্য উল্লেখযোগ্য হলোঃ ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট, রামাদান মাসে যাকাত তহবিল সংগ্রহ ও সুষ্ঠুভাবে বিতরণ, সংগঠনের সাবেক সভাপতি-সেক্রেটারি -ট্রেজারার কে সম্মাননা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা এওয়ার্ড প্রদান ও বৃটেনে ঢাকাদক্ষিণ হাউস থেকে রেন্ট বাবৎ সংগৃহিত পাউন্ড দিয়ে বাংলাদেশে প্রতিটি গ্রামে ঘরহীন মানুষের মধ‍্যে পর্যায়ক্রমে ঘর নির্মান করে দেয়ার সিদ্ধান্ত মোতাবেক প্রথম ঘরের কাজ মোটামুটি সম্পন্ন হতে যাচ্ছে।

সভায় কোরআন তেলাওয়াত করেন ট্রেজারার জাকির হোসেন , উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, দেলওয়ার হোসেন লেবু, আফজল হোসেন চৌধুরী, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেন, ইসি মেম্বার আবজল হোসেন, ইকবাল চৌধুরী, দেলওয়ার হোসেন, মামুন আহমদ।

অত‍্যন্ত আন্তরিকতার সাথে আলোচনায় উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক গৃহিত মানবতার কল‍্যানে গৃহিত সকল পদক্ষেপে ঢাকাদক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব‍্যাহত থাকবে এই আশাবাদ ব‍্যক্ত করেন।