ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Published: 12 July 2025

পোস্ট ডেস্ক :


রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৫মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

এদিকে বিএনপির নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে যে যেদিকে পারেন ছোটাছুটি করেন।