দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৯৬
পোস্ট ডেস্ক :

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৭৯৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৯৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টে ১ হাজার ৮১ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আরো ৭১৫ জনকে।
এ ছাড়া অভিযানে উদ্ধার করা হয়, এলজি, বিদেশি পিস্তল, একনলা বন্দুক, দোলনা বন্দুকসহ অন্য জিনিসপত্র।




