ব্রিটেনে বিমার টাকা পেতে নিজের পা-ই কেটে ফেললেন চিকিৎসক

Published: 25 July 2025

পোস্ট ডেস্ক :


ব্রিটেনের কর্নওয়ালের বাসিন্দা ও ভাসকুলার সার্জন নীল হপার (৪৯) নিজের দু’-পা কেটে ফেলে ৫ লাখ পাউন্ড বিমা দাবি করার চেষ্টায় অভিযুক্ত হয়েছেন। ৪৯ বছর বয়সী হপার দাবি করেন, তিনি সেপসিসে আক্রান্ত হয়ে দুই পা হারিয়েছেন। আদালতের নথি অনুযায়ী, অ্যারিভা গ্রুপ থেকে ২,৩৫,৬২২ পাউন্ড এবং ওল্ড মিউচুয়াল থেকে ২,৩১,০৩১ পাউন্ড বিমা বাবদ দাবি করেন তিনি। তবে মামলার তদন্তে উঠে এসেছে আরও একটা ব্যাপার। অভিযোগ, তিনি ‘দ্য ইউনাক মেকার’ নামের একটি ওয়েবসাইট থেকে অঙ্গ অপসারণের ভিডিও দেখানোর পর হপার মারিয়াস গুস্তাভসনকে অন্যদের শরীরের অংশ অপসারণ করতে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

২০১৮ সালের ২১ আগস্ট থেকে ২০২০ সালের ৪ ডিসেম্বরের মধ্যে গুরুতর শারীরিক ক্ষতি সাধনের কাজে উৎসাহ দেওয়া বা সহায়তা করার অভিযোগে হপারকে অভিযুক্ত করা হয়েছে।২০১৩ সাল থেকে রয়্যাল কর্নওয়াল হাসপাতাল এনএইচএস ট্রাস্টে চিকিৎসক হিসেবে কাজ করলেও ২০২৩ সালের মার্চে গ্রেফতার হওয়ার পর তাকে সাসপেন্ড করা হয়।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযোগগুলোর সঙ্গে তার চিকিৎসা সংক্রান্ত কিছু জড়িত নয় এবং রোগীদের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা নেই। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে মেডিকেল রেজিস্টার থেকেও বরখাস্ত করা হয়েছে।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে হপার বলেন, তিনি প্রায়ই অন্যের অঙ্গচ্ছেদ করেন। নিজের পা কাটা নিয়েও তার মনে শুধু পাওয়ার টুলসের চিন্তাই ঘুরছিল। জানান, ‘ভাবলেই গা গুলিয়ে উঠছিল।’ তার আরও দাবি, যদিও তাকে বলা হয়েছিল তিন মাস পর হাঁটতে পারবেন, কিন্তু সে সব তোয়াক্কা না করেই তিন ঘণ্টার মধ্যে হাঁটতে শুরু করে দেন। এমনকি এও বলেন, ‘আমি জানি এটা শুনতে খারাপ, কিন্তু আমি পা হারানোর পর আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে পড়েছি।’