সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় কে এম আবুতাহের চৌধুরীর অবদান অপরিসীম -মেয়র লুৎফুর রহমান
‘রঙের দুনিয়া ‘ কাব্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন যে -সাহিত্য ,সাংবাদিকতা ও সমাজসেবায় কে এম আবুতাহের চৌধুরীর অবদান অপরিসীম । এমনকি আমার রাজনৈতিক জীবনে তাঁর ভূমিকা আজীবন স্মরণ রাখব। তিনি কমিউনিটির উন্নয়নে রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । গত ৩০ জুলাই বুধবার বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী ও কবি কে এম আবু তাহের চৌধুরী রচিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘রঙের দুনিয়ার’ প্রকাশনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন ।পূর্ব লণ্ডনের কমার্সিয়েল রোডস্থ লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক এম এ মান্নান।লেখক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইউম মিয়া তালুকদার ,দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নুর ,বৃটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও লেখক শাহগীর বখত ফারুক ,ব্রেন্ট কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ ,কাউন্সিল অব মস্কের চেয়ারম্যন মাওলানা শামসুল হক , বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ,ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা । সভায় লেখকের সামাজিক ও কমিউনিটির কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড: মোহাম্মদ আবুল লেইস ।কাব্য গ্রন্থের উপর পর্যালোচনা পেশ করেন -কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী ।লেখকের পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী । লেখকের উপর স্বরচিত একটি কবিতা পাঠ করেন কবি -কবি শিহাবুজ্জামান কামাল ও সাংবাদিক রহমত আলী ।’রঙের দুনিয়া ‘ কাব্য গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মী মাহফুজা তালুকদার , কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুর রব ,স্কুল গভর্নর মিসেস ঝর্না চৌধুরী । অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন -ব্যারিষ্টার হামিদ হোসেইন আজাদ , ব্যারিষ্টার নাজির আহমদ , ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রেজা ফয়সল আহমদ চৌধুরী শোয়েব , কমিউনিটি নেতা শাহনুর আহমদ খান , একাউন্টেন্ট নাসির উদ্দিন ,ডঃ এম এ আজিজ ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী , সৈয়দ সুহেল আহমদ, শেখ ফারুক আহমদ ,সাংবাদিক এনাম চৌধুরী , কমিউনিটি নেতা নুরুল আমিন , ছয়ফুর রহমান কোরেশী হিরু ,হাজী ফারুক মিয়া , মিসেস কামরুন্নেছা নাহার শোভা মতিন , মিসেস শাহীনা চৌধুরী প্রমুখ । কুরআন তেলাওত করেন হাজী বুলু মিয়া । মেয়র লুৎফুর রহমান তাঁর বক্তব্য -কে এম আবুতাহের চৌধুরীর কর্মকাণ্ডের ভূঁয়শী প্রশংসা করেন ।তিনি টাওয়ার হ্যামলেটসের গণভোট ও ২০২২ সালের নির্বাচনে বিজয়ী করায় টাওয়ার হ্যামলেটসের জনগণকে ধন্যবাদ জানান । বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নুর বলেন যে – কে এম আবুতাহের চৌধুরী ৪৫ বছর আগে সিলেট থাকতে সাংবাদিকতা শুরু করেছিলেন । আজও তিনি সাংবাদিকতা ও কাব্য চর্চা অব্যাহত রেখেছেন ।সমাজের কল্যানে তাঁর অবদান অপরিসীম । শাহগীর বখত ফারুক বলেন – অনন্য প্রতিভার অধিকারী কে এম আবুতাহের চৌধুরী জেরুজালেম সফরকালে আল আক্বসা মসজিদ সম্পর্কে তাৎক্ষনিক লম্বা কবিতা লিখে সবাইকে অবাক করেছিলেন ।তিনি রঙের দুনিয়া কাব্য গ্রন্থের বহুল প্রচার কামনা করেন । লেখক কে এম আবু তাহের চৌধুরী তাঁর বক্তব্যে -প্রকাশনা উদযাপন কমিটি ও সকল অতিথিদের ধন্যবাদ জানান ।তিনি বলেন -‘ আমি মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সমাজের কাজ করি ।আমার কাব্য গ্রন্থে সমাজের চিত্র সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি ।আমি প্রতিদিন চলার পথে যা দেখি তা কাব্যিক ছন্দে উপস্থাপনের চেষ্টা করি ।কমিউনিটির সকল স্তরের মানুষের ভালবাসা ও সম্মান প্রদর্শনে আমি মুগ্ধ ও আনন্দিত ।’ তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন -শায়েখ সালেহ আহমদ হামিদী ।

সভায় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -কাউন্সিলার সাঈদ আহমদ ,ব্যারিষ্টার মাসুদ চৌধুরী , কাউন্সিলার ব্যারিষ্টার মোস্তাক আহমদ ,কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না , কাউন্সিলার কবির আহমদ ,কাউন্সিলার সাবিনা আক্তার , কাউন্সিলার ইকবাল হোসেন , ব্যারিষ্টার আব্দুস শহীদ , কাউন্সিলার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ , ব্যারিষ্টার মুজিবুর রহমান , লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের , ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন ও সাধারন সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বানী ,প্রবাসী কল্যান পরিষদের সাবেক সভাপতি আশিকুর রহমান ,সাবেক কাউন্সিলার শাহ আলম ,সাংবাদিক মহিউদ্দিন আফজাল ,সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ,সাংবাদিক বদরুজ্জামান বাবুল , সাংবাদিক শামসুল করিম , প্রভাষক আব্দুল হাই ,কমিউনিটি নেতা আব্দুল মুকিত, আলহাজ্ব নুর বক্স ,এসপায়ার পার্টির ট্রেজারার সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক , শমসেরনগর হাসপাতাল কমিটি ইউকের চেয়ারম্যান মইনুল ইসলাম খান , একে জিল্লুল হক , বিসমিল্লাহ চ্যারিটির সভাপতি ফয়সল আহমদ আখন্দ,যুব নেতা সায়েম রহমান , কবি আবু হোসেন , এমদাদ তালুকদার এমবিই , হাজী ফারুক মিয়া , সাংবাদিক শোয়েব কবির ,সাংবাদিক রেজাউল করিম মৃধা , বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান চৌধুরী , সাংবাদিক খালেদ মাসুদ রনি , সাংবাদিক আব্দুর রশীদ , ডাঃ সাংবাদিক গিয়াস উদ্দিন আহমদ , মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক ,এডভোকেট আবু মাসুদ এডভোকেট সাইফুর রহমান পারভেজ, কমলগঞ্জ সমিতির সভাপতি অধ্যক্ষ ফখর চৌধুরী , টিভি প্রেজেন্টার ও সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম,কমিউনিটি সংগঠক কাজী বাবর , গ্রেটার নোয়াখালি সমিতি ইটালীর সাবেক সভাপতি আবুল বাশার ,, সাংবাদিক আজিজুল আম্বিয়া , ইন্জিনিয়ার আবু আক্কাস চৌধুরী ,যুব নেতা জুবেল বেলাল , নারী নেত্রী শাহিনা চৌধুরী , লেখক সাদেকুল আমিন , কবি নোমান চৌধুরী , মাওলানা নুরুল হক , ডাঃ উম্মে মুনিরা চৌধুরী ,মিছবাউর রহমান চৌধুরী , ইকবাল চৌধুরী প্রমুখ । প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে । সংবাদ পরিবেশক মোহাম্মদ ইয়াওর উদ্দিন সদস্য সচিব প্রকাশনা উদযাপন পরিষদ , ইউকে





