ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ি উপজেলাবাসীর সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে খোলা পার্কে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট রোববার পূর্ব লন্ডনের ভ্যালেনটাইন্স পার্কে অনুষ্ঠিত এ পিকনিকে বিপুল সংখ্যক ফটিকছড়িবাসী ছাড়াও কমিউনিটির সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ অংশ নেন।
পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক সরওয়ার হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য আজমল করিম জুয়েল। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শেখ মোঃ নাসের।

পিকনিকে শিশুদের মার্বেল দৌড়, বালক-বালিকাদের দৌড়, মহিলাদের মিউজিক্যাল বালিশ খেলা এবং পুরুষদের হাড়ি ভাঙা খেলায় সকলের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
এছাড়া পিকনিকে ছিল মজাদার খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পিকনিকের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক সরওয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, সদস্য আজমল করিম জুয়েল, সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলম, সদস্য সচিব শেখ মোহাম্মদ নাসের, মীরা বড়ুয়া, ইব্রাহিম জাহান, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, সাইফুল আজম, আলতাফ হোসেন ও মোর্শেদ হাসান। পিকনিকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগির আলম, কাউন্সিলর আকতারুল আলম, ইসহাক চৌধুরী, অনুপম সাহা, শওকত হোসেন প্রমুখ।

শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





