ডাকসুতে ভিপি পদে ৪৮ জন, জিএস পদে লড়বেন ১৯ জন

Published: 21 August 2025

পোস্ট ডেস্ক :


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে সহসভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে।

আর ৪৭ জন রয়েছেন ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। আর ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।