পুলিশের নতুন অস্ত্র হিসেবে ‘স্নাইপার’ সংযুক্ত হয়েছিল : সাবেক আইজিপি মামুন
পোস্ট ডেস্ক :

পুলিশের আইজি থাকা অবস্থায় ‘স্নাইপার’ নতুন অস্ত্র হিসেবে সংযোজন করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক জেরায় এ কথা জানিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাজসাক্ষী হিসেবে চৌধুরী মামুনের জেরা শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমীর হোসেন। জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার রাজসাক্ষীর জবানবন্দি দেন চৌধুরী মামুন।
সাক্ষীর জেরায় সাবেক আইজিপি মামুন বলেন, ‘‘পুলিশের বিশেষায়িত টিম ‘সোয়াত’-এ স্নাইপারটি অস্ত্র হিসেবে সংযোজন করা হয়েছিলো। এই অস্ত্র ব্যবহারে আমেরিকা সোয়াত’কে প্রশিক্ষণ দিয়েছিলো। তবে আন্দোলন দমনে পুলিশ স্নাইপার ব্যবহার করেছিল কিনা সেটি আমার জানা নেই।’’




