মায়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা, পূর্ব তিমুরের কূটনীতিক বহিষ্কার

Published: 15 February 2026

পোস্ট ডেস্ক :


মায়ানমারের জান্তা রবিবার জানিয়েছে, তারা দেশটিতে পূর্ব তিমুরের শীর্ষ প্রতিনিধিকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে, একটি অধিকারভিত্তিক সংস্থা জানায় যে দিলি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে একটি আইনি মামলা দায়ের করেছে।

চিন হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ মাসে জানায়, পূর্ব তিমুর মিয়ানমারের জান্তার বিরুদ্ধে দায়ের করা একটি যুদ্ধাপরাধ মামলার তদন্তে একজন জ্যেষ্ঠ প্রসিকিউটর নিয়োগ করেছে।

সংস্থাটি সার্বজনীন এখতিয়ারের নীতির অধীনে অভিযোগটি দায়ের করেছে—যার মাধ্যমে দেশীয় আদালত আন্তর্জাতিক অপরাধের বিচার করতে পারে—এবং এতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

জান্তার এক বিবৃতিতে বলা হয়, মামলাটির তদন্তে একজন জ্যেষ্ঠ প্রসিকিউটর নিয়োগের বিষয়ে দিলির ঘোষিত পদক্ষেপ ‘গভীর হতাশার’ কারণ।

এতে আরো বলা হয়, পূর্ব তিমুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে শুক্রবার তলব করা হয় এবং তাকে এক সপ্তাহের মধ্যে মায়ানমার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।