সংসদভবন এলাকায় চলছে প্রস্তুতি

Published: 16 February 2026

পোস্ট ডেস্ক :


প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামীকাল মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারও সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এনিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে চলছে প্রস্তুতি। সোমবার দুপুরে সংসদ ভবন এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

দুপুর দেড়টার দিকে সংসদ ভবন এলাকায় দেখা গেছে, দক্ষিণ প্লাজার মাঠের পাশে রাখা হয়েছে চেয়ার ও বিভিন্ন আসবাবপত্র। বাইরে সড়কের একপাশে সাউন্ড সিস্টেমের যন্ত্রপাতি রাখা হয়েছে। তাছাড়া ভেতরে বিভিন্ন যানবাহনে করে মালামাল আনা নেয়াসহ বিভিন্ন কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে কাজকর্মে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশি- বিদেশ থেকে সহস্রাধিকের বেশি অতিথি।