সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন
পোস্ট ডেস্ক :

আজ ১৬ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল (অব.) এম এ জি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে।
পরে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




