কফি মরনিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
গত ১৭ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও কফি মরনিং আয়োজন করা হয় ওল্ডহামে। কিপ বৃটেন টাইডি এমবাসেডর ও গুড ডীড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন তালুকদার সুমন এর সার্বিক তত্ত্বাবধানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও কফি মরনিং অনুষ্ঠিত হয়। সালেহ উদ্দিন তালুকদার সুমন দীর্ঘদিন ধরেই নিজ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে আসছেন এবং তার এ কাজের মাধ্যমে তিনি এলাকার বাসিন্দাদের মধ্য সচেতনতা ও এমন কাজে জড়িত হবার আগ্রহ তৈরি করে চলেছেন।
গত মঙ্গলবারের পরিষ্কার পরিচ্ছন্নতার আয়োজনে যারা উপস্থিত ছিলেন তারাও দীর্ঘদিন ধরে এমন উদ্যোগের সাথে জড়িত এবং তারাও তাদের আশেপাশে ও এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে থাকেন। গত মঙ্গলবারের আয়োজনের ওল্ডহামের নর্থ মোর লাইব্রেরী এলাকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা করে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে সবার সচেতনতার জন্য আহ্বান জানান। উপস্থিত হয়েছিলেন মুকিত চৌধুরী সিতু, নুরুল ইসলাম সোহাগ, সাজ্জাদুর রহমান, সামিন আহমেদ, মনজুর আহমেদ, সাদিকুর রহমান ও মতব্বীর এম হোসাইন। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে গুড ডীড ফাউন্ডেশন এর পক্ষ থেকে অংশগ্রহণ করা সেচ্ছাসেবকদের কফি ও হালকা নাস্তাতে আপ্যায়ন করা হয়।





