ম্যানচেস্টারে টিভি ২১-এর আনন্দ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Published: 21 February 2026


​ম্যানচেস্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো টিভি ২১ পরিবারের এক বিশেষ সংবর্ধনা ও সুহৃদ আড্ডা। গত ১১ই ফেব্রুয়ারি রাতে স্থানীয় ‘মজা বাইটস’ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে আনন্দ ও সংবর্ধনার দ্বৈত আবাহন লক্ষ্য করা যায়।
​পুরস্কার প্রাপ্তির উদযাপন ও জন্মজয়ন্তী ​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টিভি ২১-এর অন্যতম ডিরেক্টর ও বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ চৌধুরী সাদী-র সাফল্য উদযাপন। লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক তিনি ‘নর্থ ওয়েস্টের সেরা টিভি রিপোর্টার’ অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। একইসাথে টিভি ২১-এর কমিউনিটি রিলেশন অফিসার সাদিকুর রহমান ও তাজ উদ্দিন-এর সুবর্ণ জন্মজয়ন্তী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
​অনুষ্ঠানের মূল মুহূর্ত ​টিভি ২১-এর চেয়ারম্যান মুকিত চৌধুরী সিতুর সভাপতিত্বে এবং ম্যানচেস্টার স্পেশাল করেসপন্ডেন্ট নুরুল ইসলাম সোহাগের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একঝাঁক গণমাধ্যম ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দ।


​বক্তব্য রাখেন: ​ইয়াহিয়া কোরেশী (সিইও, টিভি ২১) ডাইরেক্টর,​ সালেহ উদ্দিন তালুকদার সুমন, ডাইরেক্টর ​শিব্বীর আহমেদ শুভ, ​মোহাম্মদ আজাদ (লিভারপুল ব্যুরো চিফ), ​ইমরান খান (রচডেল ব্যুরো চিফ), ​সৈয়দ সাদেক আহমেদ (ডিরেক্টর, নিউজ ৭১), ​এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী রহমান তুহিন, আবুল আজাদ, লিয়াকত মিয়া এবংদেওয়ান মহসিন উদ্দিন।
​সংবর্ধিত অতিথি আবু সাইদ চৌধুরী সাদী তার বক্তব্যে সাফল্যের এই কৃতিত্ব টিভি ২১ টিমের প্রতিটি সদস্যকে উৎসর্গ করেন এবং সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিরেক্টর সালেহ উদ্দিন তালুকদার সুমন।
​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কবিতা আবৃত্তি করেন সিতু চৌধুরী , শিব্বীর আহমেদ শুভ ও সুমন তালুকদার। ​গান পরিবেশন করেন ইমরান খান।
​কৌতুক পরিবেশন করেন নুরুল ইসলাম সোহাগ।
​অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ‘মজা বাইটস’ রেস্টুরেন্টের সৌজন্যে পরিবেশিত সুস্বাদু নৈশভোজের মাধ্যমে।