নেপালে বাস দুর্ঘটনা, বৃটিশ পর্যটকসহ নিহত ১৯

Published: 23 February 2026

পোস্ট ডেস্ক :


নেপালের একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে ছিটকে বরফশীতল নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বৃটিশ পর্যটকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, সোমবার ভোরে পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়া বাসটি ধাদিং জেলায় প্রায় ২০০ মিটার নিচে ত্রিশুলী নদীতে পড়ে যায়।

স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। এর মথ্যে ১৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন করে চীনা ও নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন।

ধাদিং জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নেউপানে জানান, ভোরের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহতরা চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ভূমিধসের কারণে একই নদীতে দুটি বাস ভেসে গেলে ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ হন।