প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

Published: 24 February 2026

পোস্ট ডেস্ক :


মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রীর পদমর্যাদার মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্যাটেজি; মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।