ইসরায়েলে বিমান হামলার সতর্কতা জারি
পোস্ট ডেস্ক :

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক্স এর একটি পোস্টে বলা হয়েছে, ‘এই মুহূর্তে, বিমানবাহিনী হুমকি দূর করার জন্য যেখানেই প্রয়োজন সেখানে বাধা দেওয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে।’
এদিকে পৃথক পোস্টে বলেছে, তারা ইরানের কৌশলগত প্রতিরক্ষাব্যবস্থার বিরুদ্ধে একটি বিস্তৃত হামলা সম্পন্ন করেছে।
পোস্টের সংযুক্তিতে বলা হয়েছে, আক্রমণ করা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল পশ্চিম ইরানের কারামানশাহ এলাকায় অবস্থিত একটি উন্নত এসএ-৬৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।




