ইরানের উপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান রাশিয়ার
পোস্ট ডেস্ক :

ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা তাৎক্ষণিকভাবে বন্ধ করার আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, পরিস্থিতিকে অবশ্যই ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে’ ফিরিয়ে আনতে হবে।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত- দ্রুত সেই ‘দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের’ বিষয়ে নিরপেক্ষ মূল্যায়ন দেয়া, যা এই অঞ্চলে আরও অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করছে।
এতে আরো বলা হয়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহায়তা করতে প্রস্তুত।




