ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
পোস্ট ডেস্ক :

মার্কিন সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, তারা একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে এবং ইরানি বাহিনীকে অস্ত্র সমর্পণ করে তাদের অবস্থান ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
ইরানে চলমান মার্কিন হামলার তত্ত্বাবধানকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ওমান উপসাগরের চাহ বাহার ঘাটে একটি ইরানি জামারান-শ্রেণির করভেট ডুবিয়েছে।
সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, প্রেসিডেন্ট যেমন বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি ও পুলিশ সদস্যদের ‘অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’ ‘জাহাজ ত্যাগ করুন।
’— শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে এ কথা বলা হয়।




