কাঁচপুর ব্রিজের নিচ থেকে কিশোরের কঙ্কাল উদ্ধার

Published: 1 March 2026

পোস্ট ডেস্ক :


নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজের নিচে ডোবার পাশে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকেলে কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা বেশ কয়েক দিন আগে মৃত পোশাক পরিহিত মানুষের কঙ্কাল দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ কালের কণ্ঠকে বলেন, ‘কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি-শার্ট দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে কঙ্কালটি একজন কিশোরের।’

তিনি আরো বলেন, ‘তবে কত দিন আগের তা এখন বলা সম্ভব হচ্ছে না। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।