বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাতে নাগরিকদের ‘নিরাপদে আশ্রয়ে থাকার’ আহ্বান ব্রিটেনের
পোস্ট ডেস্ক :

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাতের প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বৃটিশ নাগরিকদের ‘নিরাপদে আশ্রয়ে থাকার’ নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেট পোস্টে এক্সে জানিয়েছে, এখন বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজন ছাড়া যাতায়াত করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। তাতে আরও বলা হয়, যদি আপনি ওই দেশগুলোর কোনো বৃটিশ নাগরিক হন, তাহলে স্থানীয়ভাবে নিরাপদে থাকুন এবং আপনার অবস্থান নিবন্ধন করুন।




