দারুল খিদমাহ সেন্টারের নতুন নির্মিত মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আন্তর্জাতিক চারিটি সংস্হা দারুল ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডনের প্রান কেন্দ্র স্টেপনী গ্রিনের রোজালিনড গীরিন হল নামক ঐতিহাসিক চার্চ বিল্ডিং টি মসজিদ মাদরাসার জন্য £১.৯ মিলিয়ন পাউন্ডে খরিদ করে এখন দারুল খিদমাহ মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে ।
গত ২রা মার্চ রোজ সোমবার দারুল খিদমাহ নতুন মসজিদে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

মসজিদের জরুরি কাজ সমাপ্ত করতে এই মুহূর্তে প্রায় পাঁচ শত হাজার পাউন্ড একান্ত প্রয়োজন ।
কাজ সমাপ্ত হলে প্রায় চারশ মানুষের এক সাথে নামাজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ।
সাথে সাথে মা-বোনদের জন্য ও তারাবী ও ঈদের নামাজের যায়গা হবে।

তাই আল্লাহর ঘর দারুল খিদমাহ মসজিদ নির্মাণে সবার সহযোগিতার জন্য আগামী ৫ই মার্চ রোজ বৃহস্পতিবার চেনেল এস টিভিতে এক লাইভ রাইজিংয়ের আয়োজন করা হয়েছে ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন – মাইলেনড মসজিদের ইমাম মাওলানা মাসুম আহমদ, আলহাজ হারুনুর রশিদ চৌধুরী, আলহাজ দবির কামালী, আলহাজ নোমান উদ্দিন, বারিষটার ইকবাল হোসাইন, বারিষটার তমিজ উদ্দিন বারিষটার আলিমুল হক লিটন, সলিসিটর ফখরুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খান, বারিষটার সাইদ হাসান, কাউন্সিলর শাফি আহমদ, কাউন্সিলর আবদুল ওয়াহিদ, সহ কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
বক্তব্য রাখেন দারুল খিদমাহ মসজিদ মাদরাসার ফাউনডার পরিচালক হাফিজ মাওলানা শায়েখ নাজির উদ্দিন ।
সবাই সুন্দর মনোরম মসজিদ নির্মিত হয়েছে দেখে খুশি হন এবং কাজ সম্পন্ন করার জন্যে কমিনিটির সবাইকে আগামী ১৬ রমজান ৫ই মার্চ বৃহস্পতিবার চেনেল এস এ লাইভ চারিটি অনুষ্ঠানে দান ও সাহায্য করার আহবান জানান ।
ইফতারের পুর্বে সবার জন্য দোয়া পরিচালনা করেন, মাওলানা শায়েখ নাজির উদ্দিন ।




