উপ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে নতুন সংসদ সদস্য পেল গ্রীন পার্টি

Published: 4 March 2026

সালেহ উদ্দিন তালুকদার: গ্রেটার মানচেষ্টার এর গরটন ও ডেন্টন আসনের উপ নির্বাচনে এক ঐতিহাসিক জয়ে নতুন সংসদ সদস্য পেল গ্রীন পার্টি। হান্না স্পেনসার গত ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ এর এই নির্বাচনে বৃটেনের সংসদে গ্রীনের সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে মূলত রিফর্ম ইউকে, লেবার দল ও গ্রীন পার্টির মধ্য প্রতিন্ধীতা হয়। রিফর্ম ইউকে তাদের ডান পক্ষ নীতির জন্য সহজেই জনপ্রিয়তা লাভ করে ছলছে। আর এই উপ নির্বাচনে তারা সহজেই জয়ী হয় যাবে বলে ধারণা করেছিল। আর অন্য দিকে লেবার দলে অন্তকোন্দল, দলের অনেক নীতির পরিবর্তন ও মানচেষ্টার মেয়র এন্ডি বারহামকে এই আসনে মনোনয়ন বঞ্চিত রাখা ইত্যাদির কারনে নির্বাচনে ভরাডুবি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।


ঐতিহাসিক এ নির্বাচনে গ্রীন, লেবার ও রিফর্ম এর আগ্রাসী প্রচারনা ছিল চোখে পড়ার মত। তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে শতভাগ চেষ্টা করেছিলাম। তবে গ্রীন পার্টি জয়ের কারন তাদের দলের পরিশ্রম আর প্রচারণা পাশাপাশি অন্যান্য সমমনা দলের সহযোগিতা আর সমর্থনও কাছ করেছে বলে অনেকেই মনে করছেন। গ্রীন পার্টির এ জয়ে সংসদে তাদের আসন বৃদ্ধির সাথে সাথে আগামী স্থানীয় নির্বাচনে ফুরফুরে মেজাজে থাকবে বলেও অনেক রাজনৈতিক বিশ্লেষক অভিমত প্রকাশ করছেন। আর এই জয়ের মাধ্যম গ্রীন প্রথমবারের মত উপ নির্বাচনে জয়ের পাশাপাশি নর্থ ওয়েস্টে দলের প্রথম সংসদ সদস্যও পেল।