গ্রেপ্তার ব্রিটনি, অতঃপর ছাড়

Published: 7 March 2026

পোস্ট ডেস্ক :


সময়টা ভালো যাচ্ছে না একসময়ের জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের। ছেড়ে দিয়েছেন গান, ব্যক্তিজীবনেও আছেন বিক্ষিপ্ত। এবার জড়ালেন আইনি জটিলতায়। আমেরিকার স্থানীয় সময় বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে গ্রেপ্তার হন ব্রিটনি।

কারণ তিনি অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ তাঁর গাড়ি থামানোর পর অনুমান করেন, শিল্পী মদ্যপ। এরপর তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। রাতভর কারাগারে থাকার পর পরদিন সকালে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

তবে মাদকের বিষয়টি নিয়ে তদন্ত চলমান। মামলার শুনানি হবে ৪ মে। সেদিন সশরীরে ব্রিটনিকে হাজির হতে হবে আদালতে।
বিষয়টি নিয়ে ব্রিটনির প্রতিনিধি জানান, ‘এটি দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য’ ঘটনা।

ব্রিটনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি পুলিশকে যথাযথ সহযোগিতা করছেন।